‘ভোটের আনন্দ সকল কষ্ট দূর করে দিয়েছে’ বললেন শতবর্ষী নারী বেলাজান বিবি

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদরাসা ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সবার দৃষ্টি কাড়লেন শতবর্ষী বেলাজান বিবি।

জানা যায়, তার বাড়ি ভোট কেন্দ্র থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নয়াগ্রাম এলাকায়। বয়সের ভার ও শারীরিক কষ্ট উপেক্ষা করেই তিনি ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে উপস্থিত হন।

বেলাজান বিবি বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোট দিতে আসলেও এতে তার কোনো কষ্ট লাগেনি।

বরং, ভোটের আনন্দই তার বয়সজনিত সব কষ্ট দূর করে দিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।