নির্বাচনের পর সবচেয়ে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর হবে: প্রেস সচিব

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ত্রয়োদশ নির্বাচনের পর ‘সবচেয়ে দ্রুততম সময়ে’ ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি দেখা যায়, তিন দিনের মাঝে এমপিরা শপথ নিয়েছেন এবং নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য ডাকা হচ্ছে, তাহলে তিন দিনের মাঝেও, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারির মাঝেও ক্ষমতা হস্তান্তর হয়ে যেতে পারে।

তিনি আরো বলেন, আমার মনে হয় না এটা ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে।

সূত্র : বিবিসি