বাড়ল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬ সালের মার্চ মাসের অনলাইন মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে।

করদাতারা আগামী ২৩ এপ্রিল, ২০২৬ পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে তাদের রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

বুধবার এনবিআর’র ই-ভ্যাট ইউনিট থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পহেলা বৈশাখের (বাংলা নববর্ষ) সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম পরিচালনায় চলমান কারিগরি জটিলতা নিরসনের লক্ষ্যে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

  • আয়কর
  • এনবিআর
  • বাংলাদেশ
  • ভ্যাট
  • রাজস্ব
  • রিটার্ন দাখিল