পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৭ দিন আগে
ছবি : সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) মেট্রোরেলের দু’টি স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৩ এপ্রিল) ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রোস্টেশন (দুপুর ১২টা পর্যন্ত) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন (সারা দিন) বন্ধ থাকবে।