বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান, শপিংমল বন্ধের সিদ্ধান্ত

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার লক্ষ্যে ঢাকা সহ সারাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মাঝে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে। সেজন্য ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল সন্ধ্যা ৮ ঘটিকার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।”

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান ও কাঁচাবাজারকে এ নিয়মের বাইরে রাখা হয়েছে।

সূত্র : বিবিসি