
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নোঙর করা অবস্থায় হামলার শিকার হয়েছে একটি তেলবাহী ট্যাংকার।
কুয়েতের পতাকাবাহী আল সালমি নামের ট্যাংকারটি দুই মিলিয়ন ব্যারেল তেল বহন করছিল এবং চীনের দিকে যাচ্ছিলো। কিন্তু হামলার পর এতে আগুন ধরে যায়।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি এবং তেল ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটেনি।
এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি’র সঙ্গে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের একটি সংসদীয় কমিটি এ প্রণালিতে যাতায়াতের ওপর টোল বা শুল্ক আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে , এ পরিকল্পনার অধীনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি জাহাজ এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোকে এ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়া হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে, ট্রাম্প তার সহযোগীদের বলেছেন হরমুজ প্রণালি মূলত বন্ধ থাকলেও তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে আগ্রহী।
এ মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালি যেভাবেই হোক বা অন্য কোনো উপায়ে পুনরায় উন্মুক্ত হবেই।
সূত্র : বিবিসি
