এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংকটের মাঝেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বলা হয়েছে, চলতি এপ্রিল মাসেও বর্তমান দামেই বিক্রি হবে জ্বালানি তেল।

মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’-এর আলোকে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেনের দাম প্রতি লিটার ১২০ টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ টাকা, কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।’

সূত্র : বিবিসি