ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, সামনের দিনগুলোতে হামলা ‘আরও তীব্র’ হবে এবং ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

তার কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ কথা বলতে শোনা যায় ইসরায়েল কাৎজকে।

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল।

দেশটির প্রতিরক্ষা বাহিনী – আইডিএফ জানিয়েছে, তারা ‘তেহরানের কেন্দ্রস্থলে’ অবস্থিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে সম্পর্কিত স্থাপনাও রয়েছে।

ইরানও এই অঞ্চলের দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে।

সূত্র : বিবিসি