ইরানে ১৫ হাজারের বেশি বোমা ছোড়া হয়েছে : ইসরাইল

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের ওপর ১৫ হাজারের বেশি বোমা ছুঁড়েছে তার দেশের বিমান বাহিনী।

গত জুনে ১২ দিনে যুদ্ধে ইরানের বিরুদ্ধে ব্যবহৃত গোলাবারুদের চারগুন বোমা এবার নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর ব্যাপারে বুধবার ইসরাইলের সামরিক বাহিনী অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন কাৎজ।

যদিও যুক্তরাষ্ট্র বলছে, ইরানের সাথে একটি সমঝোতা বা শান্তি-আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং ইতোমধ্যে পাকিস্তান, তুরস্ক এবং মিসর এ ব্যাপারে মধ্যস্থতা করতে সম্মত হয়েছে।

এদিকে, ইরানের পক্ষ থেকে বরাবর কোন আলোচনা চালানোর বিষয়টি অস্বীকার করা হলেও, সবশেষ পাকিস্তানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫-দফা শান্তি আলোচনার কাগজ ইরানের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কিন্তু এরই মধ্যে ইসরাইলের সামরিক বাহিনীর প্রধানের সাথে বৈঠকের পর ইরানে হামলার নতুন টার্গেট অনুমোদন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র : বিবিসি