ইরান কেন তার প্রতিবেশীদের ওপর হামলা চালাচ্ছে?

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : বিবিসি

বুধবার সকালেও সৌদি আরব এবং কুয়েত জানিয়েছে, ইরানের তরফ থেকে তাদের লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে।

আশপাশের আরো কয়েকটি দেশ, যেমন কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন-এই সবক’টি দেশই ইরানের হামলার শিকার হয়েছে।

এছাড়া ইরান এ অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক এবং জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করেছে।

ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার শুরু হলে, ওই সময় ইরান তার প্রতিবেশীদের ওপর হামলা করেছিল। পরে সেজন্য প্রতিবেশীদের কাছে দুঃখপ্রকাশও করেছিল ইরান।

কিন্তু, তাহলে এখনো ইরান কেন তার প্রতিবেশীদের ওপর হামলা করছে?

বিবিসি সংবাদদাতা বারবারা প্লেট-আশার বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এভাবে, ‘ইরান এ অঞ্চলের নিরাপদ ও সমৃদ্ধ ভ্রমণ, পর্যটন এবং অর্থব্যবস্থার যে ভাবমূর্তি রয়েছে, তাকে আঘাত করতে চাইছে।’

‘এছাড়া ইরান এ এলাকার গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস শিল্পকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা বিঘ্নিত হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।’

বারবারা প্লেট-আশার মনে করেন, এটি ইরানের আরব প্রতিবেশীদের ওপর চাপ অনেক বাড়িয়ে দিচ্ছে, যাতে তারা এখন যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করতে পারে।

সূত্র : বিবিসি