মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘শত্রুদের সামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিকতায় আল-ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর এবং কিং সুলতান নামক মার্কিন ঘাঁটিতে ড্রোন এবং শক্তিশালী তরল-জ্বালানি চালিত ‘কিয়াম’ ও সলিড-জ্বালানি চালিত ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্র দিয়ে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলি সেনাবাহিনীর অবকাঠামোতেও হামলা চালিয়েছৈ আইআরজিসি।

‘আশকেলন, তেল আবিব, হাইফা, গুশ দান শহর এবং আশকেলনে ইসরাইলি সেনাবাহিনীর স্থাপনাসমূহে ভারী ক্ষেপণাস্ত্র এবং কঠিন ও গাইডেড জ্বালানি ব্যবহার করে হামলা চালানো হয়েছে। ‘খায়বার-শেকান’ এবং ‘কিয়াম’ তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে আঘাত হানা হয়েছে সেসব জায়গায়।’

সূত্র : বিবিসি