যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার আশা আইএইএ প্রধানের

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ‘পুনরায় শুরু’র ব্যাপারে আশা রাখেন।

বিবিসির মার্কিন সহযোগী সিবিএস-এর ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি হোয়াইট হাউস এবং ইরানের সাথে গুরুত্ববহ আলোচনা করছিলাম। কিছু যোগাযোগ স্থাপিত হয়েছিল এবং আমরা সেই সম্পর্কটি পুনরায় স্থাপন করতে পারব বলে আশা করি।

একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে গ্রোসি বলেন, ‘যতক্ষণ আলোচনা চলছে, একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা সবসময়ই থাকে।’

সূত্র : বিবিসি