
ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান-বিধ্বংসী ব্যবস্থা, রাডার এবং নেতাদের নাম উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এরা সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে।
তিনি বলেন, ওইখানে এখন আর কেউ নেতা হতে চায় না। আমরা তাদের সাথে কথা বলতে চাই, কিন্তু কথা বলার মতো কেউ নেই।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এটাই পছন্দ করি।
ট্রাম্প আরো বলেন, ইরান মধ্যপ্রাচ্য দখল করতে চেয়েছিল। তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত।
যুক্তরাষ্ট্রকে এটা থামাতে হতো উল্লেখ করে তিনি বলেন তা অনেক আগেই করা উচিত ছিল।
সূত্র : বিবিসি
