জয়শংকরের সাথে বৈঠক করে উৎফুল্ল বাংলাদেশের হাই কমিশনার

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর শুক্রবার (২০ মার্চ) দুপুরে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সাথে আলোচনায়। ছবি : বিবিসি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাথে বৈঠক করতে পেয়ে উৎফুল্ল বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। বৈঠক পরেই বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে লিখেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ হলো। আমি তাকে আশ্বস্ত করেছি দুই দেশের অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধাগুলো অর্জন করতে বাংলাদেশ-ভারতের সাথে একযোগে কাজ করতে প্রস্তুত।’

শুক্রবার (২০ মার্চ) সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে জয়শঙ্করের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এম রিয়াজ হামিদুল্লাহ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগের যুগ্ম সচিব বি শ্যাম-ও এই আলোচনায় উপস্থিত ছিলেন।

বৈঠকের পরে এক্স হ্যান্ডলে করা একটি পোস্টে মি জয়শংকর নিজেও এই বিষয়ে কথাবার্তা হয়েছে বলে জানান।

গত বছরের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে রিয়াজ হামিদুল্লাহ দায়িত্ব পালন করছেন। ভারতে কাজ শুরুর পর এই প্রথম তিনি দেশটির মন্ত্রী পর্যায়ে সাক্ষাতের সুযোগ পেলেন। অবশ্য গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রিয়াজ হামিদুল্লাহ।

উল্লেখ্য, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার সবেমাত্র ক্ষমতায় এক মাস পূর্ণ করেছে। এর আগে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় দেড় বছর ধরে ভারত বাংলাদেশের সাথে শীর্ষ সরকারি পর্যায়ে এনগেজমেন্ট কার্যত বন্ধ রেখেছিল, কিন্তু এখন একটি রাজনৈতিক সরকার ঢাকার ক্ষমতায় আসার পর তাতে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের এই বৈঠকও তারই ধারাবাহিকতায় হলো বলে ধারণা করা হচ্ছে।