জাবি হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অরূপ রতন কনিস্কের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ওই কক্ষের ভেতরে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

অরূপ রতন কনিস্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের (৫০তম আবর্তন) শিক্ষার্থী ছিলেন। বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, অরূপ রতন কনিস্ক বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে থাকতেন।

​কক্ষটির ভেতর তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহপাঠীরা তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করেন।