লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ লেবাননের, বিশেষ করে আরব আল জাল গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়তে বলেছে। কারণ তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেন, শিগগিরই হেজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

এদিকে, লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মঙ্গলবার ভোরে বৈরুতের তিনটি এলাকায় ইসরাইলি বিমান হামলা হয়েছে।

এর আগে ইসরাইল টেলিগ্রামে জানিয়েছিল, তারা বৈরুতে হেজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে আরো এক দফা হামলা চালিয়েছে।

সূত্র : বিবিসি