হামলায় জড়ানোর বিষয়ে ব্রিটেনকে সতর্ক করল ইরান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

ইরানি রাষ্ট্রদূত সাইয়েদ আলী মৌসাভি ব্রিটেনকে ইরানের ওপর হামলায় জড়িত না হওয়ার সতর্কবার্তা দিয়েছেন।

রোববার সম্প্রচারের জন্য নির্ধারিত ‘সানডে উইথ লরা কুইন্সবার্গ ‘ অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে মৌসাভিকে জিজ্ঞেস করা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করলে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো কি বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমরা নিজেদের রক্ষা করব এবং আমরা আশা করি অন্যরা, ব্রিটিশ সরকারসহ, তাদের কর্মকাণ্ডে অত্যন্ত সংবেদনশীল… অত্যন্ত সতর্ক থাকবে।

রাষ্ট্রদূত আরো বলেন, ব্রিটেন এই আগ্রাসনে জড়িত ছিল না এটি ভালো এবং তিনি বিশ্বাস করেন ব্রিটিশ সরকার ইরাক আক্রমণ থেকে শিক্ষা নিয়েছে এবং তারা এই আগ্রাসনের বেআইনি চরিত্র সম্পর্কে জানে।

সূত্র : বিবিসি