
শ্রীলঙ্কার উপকূল ইরানের জাহাজ ডুবে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী।
শ্রীলঙ্কার স্থানীয় টেলিভিশনকে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছে তারা ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইরিস দেনা’ থেকে বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেছে।
যদি শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া সংখ্যা সঠিক হয়, তবে এখনো প্রায় ৬৮ জনের কোনো সন্ধান নেই।
সূত্র : বিবিসি
