লেবাননে স্থল অভিযান চালাবে ইসরাইল

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং স্থলভাগে অগ্রসর হওয়ার জন্য ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেওয়া একটি বিবৃতি থেকে এই তথ্য জানা গেছে।

যেখানে কাটজ বলেন, তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উপর গুলিবর্ষণ রোধ করার জন্য, লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং অগ্রসর হওয়ার জন্য আইডিএফকে অনুমোদন দিয়েছেন।

তিনি আরো বলেন, আইডিএফ লেবাননে হেজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী সংগঠনটি ইসরাইলের আক্রমণের জন্য চরম মূল্য দিচ্ছে এবং দিতে থাকবে।

কাটজ আরো বলেন, ইসরাইল সীমান্তে বসবাসকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, আমরা গ্যালিলির সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করব।

সূত্র : বিবিসি