খামেনির পথ অব্যাহত থাকবে: ইরানি পররাষ্ট্র মন্ত্রী

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

ইরানের পারমানবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে দেশটি।

সাম্প্রতিক হামলাগুলো এমন সময়ে হয়েছে যখন ওমান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার মধ্যস্থতা করছিল।

২৬ ফেব্রুয়ারি জেনেভায় সবশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি এই বিবৃতিতে বলেন, খামেনির পথ ‘চলবে।’

সূত্র : বিবিসি