করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

এএফপির এক খবরে বলা হয়েছে, করাচির ত্রাণ ও উদ্ধার সার্ভিসের মুখপাত্র মুহাম্মদ আমিন বলেন, করাচিতে মার্কিন কনস্যুলেটে ইরানপন্থী বিক্ষোভে কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

তার জানান, কমপক্ষে আটটি লাশ করাচির বেসামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং ২০ জন আহত হয়েছেন।’

কয়েকটি প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে, মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ওপর গুলি চালায় এবং পাকিস্তানি পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এএফপির একজন প্রতিবেদক জানান, একদল তরুণ মূল গেইট বেয়ে উঠে কনস্যুলেট ভবনের প্রবেশপথে প্রবেশ করে, কিছু জানালাও ভাঙা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দল কনস্যুলেট ভবনের জানালা ভাঙছে।

পাকিস্তানের লাহোর এবং স্কের্দ শহরেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে।

ইসলামাবাদে মার্কিন দূতাবাসের কূটনৈতিক প্রাঙ্গনের কাছে বিকেলে একটি বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : বিবিসি