
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করা হয়েছে।
ইরানি টেলিভিশন জানিয়েছে, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুলরহিম মৌসাভি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্যান্য কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারের সঙ্গে নিহত হয়েছেন।
খবরে বলা হয়েছে, শনিবারের ওই হামলায় নিহতদের তালিকায় মৌসাভির নামের সঙ্গে আরো রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান আলী শামখানি।
ইরানের টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, তারা ‘একটি প্রতিরক্ষা পরিষদের বৈঠকের সময়’ নিহত হন।
সূত্র : বিবিসি
