তুরস্কের সাথে আলোচনায় পাকিস্তান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের তরফে এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসহাক দার ফোনালাপের সময় হাকান ফিদানকে জানিয়েছেন যে, পাকিস্তানি বাহিনী ‘প্ররোচনা ছাড়া আফগান আগ্রাসনের’ জবাব দিয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘দুই নেতাই ওই অঞ্ছলের শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন এবং ক্রমবর্ধমান উন্নয়নের বিষয়ে সম্মত হয়েছেন।’

এর আগে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন।

সূত্র : বিবিসি