আফগান শরণার্থী শিবিরে রকেট হামলায় আহত ৯

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

আফগানিস্তানের নানগারহার প্রদেশের উমারি শরণার্থী শিবিরে পাকিস্তানি হামলায় কমপক্ষে নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ওই শিবিরে পাকিস্তান থেকে ফেরত আসা শরণার্থীরা বাস করেন।

নানগারহারের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আমিনুল্লাহ শরীফ জানান, আহতদের মধ্যে সাতজন নারী ও দু’জন পুরুষ রয়েছেন। তাদের প্রত্যেকেই পাকিস্তান থেকে ফিরে আসা শরণার্থী।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

গত রাতে ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি সেনা পোস্টে পাল্টা হামলা চালায় তালেবান বাহিনী। জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায়। কাবুলসহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।

দুই পক্ষই হতাহতের বিষয়ে দাবি করেছে। তবে এই বিষয়ে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

সূত্র : বিবিসি