প্রায় ১১ লাখ গণভোট কমিয়ে গেজেট প্রকাশ করল ইসি

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

নির্বাচনী ফলাফল প্রকাশের দুই সপ্তাহ পর আবারো গণভোটের ফল সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নতুন প্রজ্ঞাপনে আগের প্রকাশিত ফলের চেয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা প্রায় ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কম দেখা যাচ্ছে।

সংশোধিত ফলাফলে ‘হ্যাঁ-না’ ভোটের সংখ্যা কমেছে। সেইসঙ্গে, বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যাও।

সংশোধিত নতুন ফলাফলের প্রজ্ঞাপন অনুযায়ী, গণভোটে মোট ভোট পড়েছে সাত কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি।

এর মধ্যে ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ছয় কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি।

এর মধ্যে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা চার কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং ‘না’ ভোটের সংখ্যা দুই কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি।

এর আগে, নির্বাচনের পরদিন গত ১৩ই ফেব্রুয়ারি বেসরকারিভাবে গণভোটের ফলাফল প্রকাশ করেছিল নির্বাচন কমিশন।

সেখানে বলা হয়েছিল, গণভোটে সারা দেশে ‘হ্যাঁ’ ভোট পড়েছে চার কোটি ৮২ লাখ ৬৬০টি। অন্যদিকে, দুই কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি ‘না’ ভোট পড়েছে বলে উল্লেখ করা হয়েছিল।

সূত্র : বিবিসি