
পুলিশে শূন্য পদে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইতোমধ্যে ১৮০ জন সার্জেন্ট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া উপপরিদর্শক (এসআই) এবং বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান মন্ত্রী।
