পদত্যাগ করিনি, শুনেছি আমি নেই এজন্য চলে যাচ্ছি : ড. আহসান এইচ মনসুর

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে মবের মাধ্যমে সরিয়ে দিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিএনপি ঘনিষ্ট, গার্মেন্টস ব্যবসায়ী, হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাকুর রহমানকে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর আব্দুর রউফ তালুকদারের স্থলে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়া হয়েছিল।

এর আগে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, ‘পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে। আমার দুই সেকেন্ড লাগবে পদত্যাগ করতে।’

পরে তিনি বলেন, পদত্যাগ করিনি, শুনেছি আমি নেই এজন্য চলে যাচ্ছি।