শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চার পুলিশ প্রত্যাহার

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চার পুলিশ সদস্যকে ক্লোজড বা প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

সোমবার রাতে পুলিশের ওই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটিকে ঘিরে ব্যাপক সমালোচনা হয়। পরে দুপুরে শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

ডিসি মাসুদ আলম জানান, সোমবারের ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।