প্রবাসী কর্মীদের লাশ বিনা খরচে দেশে আসার উদ্যোগ নেওয়া হবে: নুরুল হক

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

প্রবাসী কর্মীদের লাশ বিনা খরচে দেশে আসার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যান প্রতিমন্ত্রী নুরুল হক।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে দুইটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধন করে এ কথা জানান তিনি।

এক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে সেগুলো নিরসনের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রবাসের যাদের লাশ আসবে তাদেরকে ফ্রিজিং এর যে ব্যবস্থাপনা করা হলো এটা শুধু ঢাকায়ই নয় এখন এটা চট্টগ্রাম সিলেটসহ পর্যায়ক্রমে বাংলাদেশের সব জেলায়ই পৌঁছানো হবে।’