
আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীপরিষদ বিভাগে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল এই ‘ফ্যামিলি কার্ড’।
দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নারীদের স্বাবলম্বী করতে প্রতিটি কার্ডে দেওয়া হবে আড়াই হাজার টাকা।
