
বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন।
এক বছর ধরে ছুটিতে থাকা বিচারপতি মামনুন রহমান দোসরা ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন।
অন্যদিকে নয়ই ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ পত্র জমা দেন।
রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : বিবিসি
