নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ ৫ জন নিহত ও বেশ কয়েকজন হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে জেলার সিঙ্গশোলপুর ইউনিয়নের বড়কোলা এলাকায় এ সংঘর্ষ হয়।

নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষ এড়াতে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

পুলিশ সুপার জানান, সোমবার ভোরে সেহরির পর খয়ের উদ্দিন গ্রুপ খলিলের বাড়িতে হামলা করলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির।

এরপর হাসপাতালে নেয়ার পর আরো দু’জন মারা যায়।

পুলিশ সুপার বলছেন, ওই এলাকায় দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ও বৈরি সম্পর্ক ছিল। খলিল গ্রুপ এবং খয়ের উদ্দিন গ্রুপ নামে পরিচিত দু’টি গ্রুপে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন পুলিশ সুপার।

এ ঘটনার জেরে নতুন করে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে হালিম ফকির নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার ।

সূত্র : বিবিসি