
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালায়।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সাথে অন্যান্য আন্দোলন সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না। আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি।’
সূত্র : বিবিসি
