এক হাজারের অধিক মামলা প্রত্যাহারের অনুমোদন

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 80?

‘রাজনৈতিক হয়রানিমূলক’ এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শেখ হাসিনার আমলে ১৭ বছরের বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।’