পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমদ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন নিয়াজ আহমদ খান।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সাথে দেখা করে নিয়াজ আহমদ ভিসির পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপকের পদে ফেরার জন্য রাষ্ট্রপতির বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে জনসংযোগ দফতর।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি নিয়াজ আহমদ তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান বলে মন্তব্য করেছিলেন।