
বিএনপির শীর্ষ কয়েকজন নেতার মন্ত্রিপরিষদে নাম না থাকা নিয়ে আলোচনার মধ্যেই তাদের কয়েকজনকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ ও ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীর।
এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডাঃ জাহেদুর রহমান, ডঃ মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।
সূত্র : বিবিসি
