ইসলামি আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈয়দ রেজাউল করিমের সিদ্ধেশ্বরীর বাসায় যান তারেক রহমান।

পরে রেজাউল করিম তাৎক্ষণিক এক ব্রিফিং এ জানান, দেশ সুন্দরভাবে গড়তে সকলের সাথে ঐক্য ও সৌহার্দের ভিত্তিতে কাজ করার কথা জানিয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, রাজনৈতিক হিংসাপরায়ণতা ও পরশ্রীকাতরতা একে অপরের প্রতি না রেখে আমরা সবাই পরামর্শভিত্তিক দেশ পরিচালনা করতে পারি, এটাই আজকে আমাদের মূল আলোচনা ছিল

উচ্চকক্ষের বিষয়ে তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

‘জুলাই সনদের মধ্যে উচ্চকক্ষের ব্যাপারে যে আলোচনা হয়েছে সেটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। এটা যাতে ব্যাহত না হয়, কারণ ব্যাহত হলে জনগণের মধ্যে আস্থার দিকটা চলে যাবে’ বলেন রেজাউল করিম।

জুলাই সনদের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে বিএনপির পক্ষ থেকে ইসলামী আন্দোলনকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 সুত্র: বিবিসি

  • #update news#news outlook#news