বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা - ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুইটি আসনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা – ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারকে তা জানান তারেক রহমান।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে।

নির্বাচন কমিশন আইনানুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু জয়ী হলে শুধুমাত্র একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন।

আইনানুযায়ী, এখন বগুড়া-৬ এর ওই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। পরে এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দু’টি আসনে নির্বাচন করে দু’টিতেই বিজয়ী হয়েছেন।

সুত্র: বিবিসি

  • #update news#news outlook#news