প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একে বিদায়ী সাক্ষাৎ বলে অভিহিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।