নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকার সার্কিট হাউজ রোড এলাকায় নাহিদ ইসলামের বাসার যান তিনি। এর আগে সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

সেখান থেকে রাত ৮টার দিকে তিনি সার্কিট হাউজ রোডে নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান এনসিপি’র আহ্বায়কের বাসায় গিয়ে এ সাক্ষাত করেছেন বলে বিএনপি’র ভ্যারিফায়েড ফেসবুক পেইজের পোস্টে দাবি করা হয়েছে।

সূত্র : বিবিসি