রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 80?

পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো: আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মাদরাসাগুলোয় ১৫ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রমজান শুরুর আগে থেকে ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার ১৫ রমজান অর্থাৎ ৭ মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিলে। এতে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেক শিক্ষক।

এখন হাইকোর্টের আদেশের ফলে পুরো রমজান মাসে সবমাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকবে।

রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতেই হাইকোর্টে রিট আবেদন করা হয় যার প্রেক্ষিতে এই আদেশ আসে।

গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

সূত্র : বিবিসি