ভোট গণনায় ফল পাল্টে দেওয়ার অভিযোগ জামায়াতের

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

যেসব ঋণখেলাপি নির্বাচিত হয়েছেন তাদের ফলাফল স্থগিত রেখে দ্রুত এ ব্যাপারে সুরাহার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘ঋণখেলাপি এক ধরণের অপরাধ। এগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। আমলে নেয়া হয়নি। এগুলো আরপিও এর ভায়োলেশন। আমরা এমন দেখতে চাই না।’

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই, তারা যদি আমাদের ইতিবাচক রাজনীতি থেকে বঞ্চিত করেন, তাহলে দায় তাদের।’

জামায়াত আমির বলেন, ‘আমরা এই সমস্ত ঘটনা, গতকাল থেকে আজ পর্যন্ত যা ঘটেছে, সবগুলোর আজ তীব্র নিন্দা জানাই। আমরা এটার প্রতিকার চাই। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই, কিন্তু প্রতিকার চাওয়ার ও পাওয়ার আমাদের অধিকার আছে।’

সূত্র : বিবিসি