
চট্টগ্রাম-১৩ আসনে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, আনোয়ারার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে মোমবাতি ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহন হন।
যদিও আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, ভোটকেন্দ্র থেকে অনেক দূরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। আহতের বিষয়টিও নিশ্চিত করেননি তিনি।
