নোয়াখালীর হাতিয়াতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়ার ইউএনও এবং সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিন।

তিনি বলেন, ‘কিছু ব্যালট চুরি করে নেয়ার পর যে জাল ভোটগুলো দিয়েছিল, সেগুলোর কোনোটাই ব্যালট বাক্সে ফেলতে পারেনি।’

দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার দিকে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতেই এই জালিয়াতি ধরা পড়েছে বলে জানান তিনি।

ইতোমধ্যে সেগুলো সব নষ্ট করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এই সংখ্যা ১৫ থেকে ২০ হবে বলে জানালেও সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি। তবে কোনোটা যেহেতু ব্যালট বক্সে যায়নি, ফলে আমার ব্যালট বক্স এখন পর্যন্ত ক্লিন আছে।

উল্লেখ্য, এটি নোয়াখালী ছয় আসন। এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মাহাবুবর রহমান শামীম এবং এনসিপির আবদুল হান্নান মাসউদ।

সূত্র : বিবিসি