
বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে একথা বলেন ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
ভোট দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রে টেকনিক্যাল ও প্রক্রিয়াগত কোন জটিলতার বিষয়ে কোন খবর আমার কাছে আসেনি। আমরা যে কোন শংকামুক্ত থাকতে চাই।”
তিনি বলেন, ‘দেবিদ্বারের মানুষের কাছে আহবান থাকবে যাকে ইচ্ছা ভোট দেন। ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক এটা আমি চাই না।’
এই আসনে হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আদালতে গিয়েও তিনি প্রার্থিতা ফেরত পাননি।
পঅরে বিএনপি গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ আবু জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে।
এই আসনে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন ইরফানুল হক সরকার(ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মোহাম্মদ মজিবুর রহমান (খেলাফত মজলিস), ও মোফাজ্জল হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস)।
সূত্র : বিবিসি
