প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ জামায়াতের

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।

তারা ‘একটি নির্দিষ্ট দলের দিকে একদিকে হেলে পড়েছে’ রোববার নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিক এমন অভিযোগ করেছেন দলটির প্রতিনিধি দল।

ঢাকাসহ বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও হেনস্তা করা হলেও অভিযোগ করে প্রতিকার মিলছে না বলে বলে ইসির কাছে অভিযোগ করেছেন দলের নেতারা।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের এসব কথা বলেন।

সূত্র : বিবিসি