মোবাইল ব্যাংকিংয়ে ১ হাজারের বেশি লেনদেন করা যাবে না

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

আসন্ন সংসদ নির্বাচন ঘিরে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) আর্থিক লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সেখানে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকার বেশি অর্থ লেনদেন করা যাবে না।

১০ হাজার টাকা পাঠাতে গেলেও সেটি পাঠাতে হবে ১০টি বার। অর্থাৎ প্রতিবার এক হাজার টাকার বেশি পাঠানো বা তোলা যাবে না।

রোববার সন্ধ্যায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

৯ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানান তিনি।

এর বাইরে, অভ্যন্তরীণ আরেক নির্দেশনায় ব্যাংকগুলোকে বলা হয়েছে, তারা যেন গ্রাহকপ্রতি দৈনিক এক লাখ টাকার বেশি নগদ লেনদেন না করেন।

নির্বাচনের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র : বিবিসি