সরকারে গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

আসন্ন সংসদ নির্বাচনে জয়লাভ করে ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার ঢাকার মেরুল বাড্ডায় আয়োজিত নির্বাচনী জনসভায় নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইতে গিয়ে মি. রহমান এই ঘোষণা দেন।

জামায়াত আমির বলেন, ‘আমি মা’র কাছে মাসির গল্প শোনাতে চাই না। আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চেনেন। তবে এটা বলতে চাই, ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহ’র মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন।’

সূত্র : বিবিসি