
নারীদের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তাদের পক্ষে কথা বলার কারণেই তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মা-বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি, শক্ত গলায় কথা বলি, এজন্য ওইটা ধরেই আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে। আমার আইডি হ্যাক করে। চোর ধরা পড়েছে, তারপরও বড় গলায় কথা বলে।’
প্রবাসীদের ভোটের অধিকার অনেকে চায়নি বলেও মন্তব্য করে তিনি বলেন, আগামীতে সব প্রবাসীর ভোটের অধিকার নিশ্চিত করা হবে।
‘অনেকে বলেছিলেন প্রবাসীদের আবার ভোটের দরকার কী? ওরা বিদেশে যাবে রুজি করবে, পরিবারকে টাকা পাঠাবে, দেশকে রেমিট্যান্স দিবে। এর বাইরে তাদের আর কী আছে’।
এর আগে শনিবার সকালে হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠ এবং মৌলভীবাজার জেলার কুলাউড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্যে রাখেন জামায়াত আমির।
সূত্র : বিবিসি
