হামে আরো ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫২৪

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫২৪টি শিশু।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ২৭৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৫৭টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৩৩৬টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ২৮৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৮। এই সময়ে ১ হাজার ২৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৫টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ২০৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩১ হাজার ৯১২ রোগী, যাদের মধ্যে ২৮ হাজার ২৩৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র: ইউএনবি

  • চিকিৎসক
  • বাংলাদেশ
  • মন্ত্রণালয়
  • স্বাস্থ্য অধিদপ্তর
  • হামে আক্রান্ত
  • হামে মৃত্যু
  • হামের টিকা
  • হাসপাতাল